ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কতৃক ভ্রাম্যমান অভিযানে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা।

আজ ০২ মে, মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। তিনটি প্রতিষ্ঠানে সর্বমোট ১৫০০০ টাকা জরিমানা।
দুপুর ০১টার দিকে পরিচালিত এ অভিযানে মুদিদোকান, কনফেকশনারি, কসমেটিকস, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স মুজাহিদ ফুড নামক প্রতিষ্ঠানে অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও আমদানিকারকের ট্যাগ ও মুল্য বিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রয়ের অপরাধে মালিক মোঃ মোজাফফর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫,০০০/- টাকা, মেসার্স লিটন কসমেটিকস এর মালিক মো: মনিরুজ্জামানকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও পণ্য র‍্যাকে রেখে বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ৭,০০০/- টাকা, মেসার্স হাজী আব্দুস সাত্তার এন্ড সন্স এর মালিক মো: মোস্তফা কামালকে প্রতিষ্ঠানে পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০/- টাকা জরিমানা করা হয় ও সবাইকে সতর্ক করে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কতৃক ভ্রাম্যমান অভিযানে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা।

আপডেট সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬