আজ ০২ মে, মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। তিনটি প্রতিষ্ঠানে সর্বমোট ১৫০০০ টাকা জরিমানা।
দুপুর ০১টার দিকে পরিচালিত এ অভিযানে মুদিদোকান, কনফেকশনারি, কসমেটিকস, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স মুজাহিদ ফুড নামক প্রতিষ্ঠানে অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও আমদানিকারকের ট্যাগ ও মুল্য বিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রয়ের অপরাধে মালিক মোঃ মোজাফফর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫,০০০/- টাকা, মেসার্স লিটন কসমেটিকস এর মালিক মো: মনিরুজ্জামানকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও পণ্য র্যাকে রেখে বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ৭,০০০/- টাকা, মেসার্স হাজী আব্দুস সাত্তার এন্ড সন্স এর মালিক মো: মোস্তফা কামালকে প্রতিষ্ঠানে পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০/- টাকা জরিমানা করা হয় ও সবাইকে সতর্ক করে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
প্রতিনিধির নাম 